ভালোবাসা! শব্দটি কতজনকেই না দিয়ে ধন্য হতে চান আপনি, বিলাতে চান সর্বত্র। হতে চান প্রেমপূজারি , কিন্তু একবার ভেবে দেখেছেন কি? আমাদের এই মহামূল্যবান ভালোবাসার মূল্য কয়জনই বা দিচ্ছে! তবে একবার চোখ খুলে দেখুন আপনার এই ভালোবাসার অল্প একটু পেতে হস্ত তুলে মত্ত রয়েছে কতিপয় শিশু, একটু ভালোবাসা পেলেই রাস্তার এই পড়ে থাকা টিউলিপরা কিভাবে হেসে ওঠে! অথচ এই টিউলিপরা দুর্ভাগা। এরা শোভিত বাগানে শোভা পায়না। এদের দেখা মেলে রাস্তায়, পথঘাটে, রেলস্টেশনে। সমাজে ওদের পরিচয় পথশিশু।
প্রায় ১৪৫ জনের মাঝে বিতরণ করা হয়
| ক্রমিক | দ্রব্য | পরিমাণ |
|---|---|---|
| ০১ | গোলাপ | ১৪৫টি ফুল |
| ০২ | সিদ্ধ ডিম | ১৪৫টি |
| ০৩ | পানি (২৫০ মিলি) | ১৪৫টি বোতল |
| ০৪ | বিরিয়ানী | ১৪৫টি প্যাকেট |
“ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার প্রাণে।” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৪ই জুন, ২০১৮ রোজ: বৃহস্পতিবার দুস্থ, ভিক্ষুক এবং পথশিশুদের মাঝে “বস্ত্র বিতরণ” কর্মসূচি গ্রহণ করেছিলো আলয় ফাউন্ডেশন।
প্রায় ৪৫০ জনের মাঝে যেসব বস্ত্র বিতরণ করা হয়
| ক্রমিক | দ্রব্য |
|---|---|
| ০১ | শাড়ি |
| ০২ | শার্ট |
| ০৩ | লুঙ্গী |
| ০৪ | সেন্টু গ্যাঞ্জি |
| ০৫ | টুপি |
| ০৬ | বাচ্চা মেয়েদের কাপড় |
| ০৭ | বাচ্চা ছেলেদের কাপড় |
| ০৮ | এক জোড়া জুতা |
১০ই জানুয়ারি ২০২০ তারিখে আলয় ফাউন্ডেশনের তৃতীয় কর্মসূচি হিসেবে “ঊষ্ণতার আহ্বানে” শিরোনামে শীত বস্ত্র বিতরণ সংক্রান্ত উদ্যোগ গৃহীত হয়। অনুদান সংগ্রহের শেষ সময় ২৪শে জানুয়ারি ২০২০ তারিখ পর্যন্ত বিবেচনা করে স্বেচ্ছাসেবকরা অনুদান সংগ্রহ করা শুরু করে। ২৫শে জানুয়ারি ২০২০ তারিখে নারায়ণগঞ্জ থেকে কম্বল কেনা হয় এবং ২৬শে জানুয়ারি ২০২০ দুপুরে প্যাকেজিং এর কাজ সম্পন্ন করা হয়। ২৬শে জানুয়ারি ২০২০ তারিখে আমাদের স্বেচ্ছাসেবকরা উপহার সামগ্রীগুলো গাজীপুর সদরের বিভিন্ন এলাকায় বিতরণ করেন। উক্ত দিন সন্ধ্যা ০৭ ঘটিকা হতে শিমুলতলী (বাংলাদেশ সমরাস্ত্র কারখানা গেট সংলগ্ন) থেকে আমাদের বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথমে, চতর নয়াপাড়া। তারপর, কানিরচালা (চতর বাজার) হয়ে চাপুলিয়া, জয়দেবপুর মুক্তমঞ্চ, গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে, শিববাড়ী এবং আবার শিববাড়ী হতে শিমুলতলীতে রাত ১১ঘটিকা পর্যন্ত পিকআপ ভ্যানের মাধ্যমে রাস্তার আশেপাশে অবস্থানরত ভিক্ষুক, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণকার্যে আমরা স্থানীয়দের সহযোগিতা নেই। এরপর বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণের মাধ্যমে কম্বলগুলো বিতরণ করা হয়।
| ক্রমিক | দ্রব্য | পরিমাণ |
|---|---|---|
| ০১ | কম্বল | ৫০টি |
| ০২ | ব্যাগ | ৫০টি |
১৫ই মে ২০২০ তারিখে আলয় ফাউন্ডেশনের চতুর্থ কর্মসূচি হিসেবে ঈদ উপহার সংক্রান্ত উদ্যোগ গৃহীত হয়। অনুদান সংগ্রহের শেষ সময় ২০শে মে ২০২০ তারিখ পর্যন্ত বিবেচনা করে স্বেচ্ছাসেবকরা অনুদান সংগ্রহ করা শুরু করে। ২১শে মে ২০২০ তারিখে সমস্ত বাজার এবং প্যাকেজিং এর কাজ সম্পন্ন করা হয়। ২২শে মে ২০২০ তারিখে আমাদের স্বেচ্ছাসেবকরা উপহার সামগ্রীগুলো গাজীপুর সদরের বিভিন্ন এলাকায় বন্টন করেন।
| ক্রমিক | দ্রব্য | পরিমাণ |
|---|---|---|
| ০১ | চাল | ২১০ কেজি |
| ০২ | সয়াবিন তেল | ৪২টি (১/২ লিটার) |
| ০৩ | চিনি | ৪২ কেজি |
| ০৪ | লবণ | ৪২টি (১/২ কেজি) |
| ০৫ | কনডেন্সড মিল্ক | ৪২টি (৩৯৭ গ্রাম) |
| ০৬ | সেমাই | ৮৪টি |
| ০৭ | মুসুরি ডাল | ৪২ কেজি |
| ০৮ | আলু | ১২৬ কেজি |
| ০৯ | পেঁয়াজ | ৪২ কেজি |
| ১০ | সাবান | ৪২টি |
| ১১ | থলে | ৪২টি |